বিবস্ত্র করে নারীকে নির্যাতন: ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার বাহিনীর দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। একইসঙ্গে অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়া হয়।
বুধবার দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বেলা ১২টায় আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে মামলার আসামি মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তাকে অব্যাহতির আদেশ দেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান। এসময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
অভিযোগ গঠন করা আসামিরা হলেন- দেলোয়ার বাহিনীর প্রধান মো: দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, নুর হোসেন ওরফে বাদল, মো: আবদুর রহিম, মোহাম্মদ আলী ওরফে আবুল কালাম, ইস্রাফিল হোসেন, মাঈন উদ্দিন ওরফে সাজু, সামছুদ্দিন ওরফে সুমন, আবদুর রব ওরফে চৌধুরী মিয়া, মো: আরিফ, নুর হোসেন ওরফে রাসেল, আনোয়ার হোসেন ওরফে সোহাগ ও মো: তারেক।
এর আগে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। একই বছরের ৫ অক্টোবর বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন নির্যাতিতা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশীটভুক্ত আসামিদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিদের মধ্যে চারজন পলাতক রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহায়তা করেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট কল্পনা রানী দাসসহ কয়েকজন আইনজীবী। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও অ্যাডভোকেট সহিদ উল্যাহ।
উল্লেখ্য, উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার জনৈক ব্যক্তির মেয়ের সাথে স্বামীর মনোমালিন্য ছিল দীর্ঘদিন। স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি বাবার বাড়িতে চলে আসেন। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী। একাকিত্বের এ সুযোগে স্থানীয় দেলোয়ার ও তার সহযোগীরা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বছরের ২ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে আসেন। তারা ঘরে অবস্থানকালে স্বামীসহ গৃহবধূকে আটক করে অভিযুক্তরা ব্যাপক নির্যাতন চালান। তারা স্বামীকে বেঁধে রেখে অবৈধ সম্পর্কের কথা বলে বিবস্ত্র করে নির্যাতন করেন। এ সময় ওই নারীর বিবস্ত্র নির্যাতনের নগ্ন ভিডিও ধারণ করেন নির্যাতনকারীরা। তার পর থেকে নির্যাতিতার পরিবারকে অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে নির্যাতিতাকে বাড়িঘর ছাড়তে বাধ্য করেন। নির্যাতিতার কাছ থেকে টাকা দাবি করেন তারা, টাকা না দিলে তারা ফেসবুকে নগ্ন ছবিগুলো ছেড়ে দেয়ার হুমকি দেন। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবস্ত্র নির্যাতনের আপত্তিকর ভিডিও ভাইরাল হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বেগমগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






