বি.বাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়ায় এবার ফলন ভালো হয়েছে।
জানা যায়, জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর, পত্তন শিবির, বড়পুকুর পাড়, দত্তখলা, গলখলা, লক্ষ্মীমূড়া, মনিপুর গ্রামে ৯০ হেক্টর জমিসহ উপজেলার আরও বেশ কয়েকটি এলাকায় ১১০ হেক্টর জমিতে সুইটি, মনিকা, ব্যাংকক, ত্রিপল ৭ ও সোহাগীসহ নানা জাতের মিষ্টি কুমড়ার বীজ বপন করেছেন কৃষকরা।
কম খরচে বেশি লাভ হওয়ায় বিজয়নগরে দিন-দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। ফলন ভালো হওয়ায় এবার সুদিনের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের চাষিরা। নিদিষ্ট সময়ে বাজার জাত ও সঠিক মূল্য পেলে তারা আশার আলো দেখবেন। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি সপ্তাহ থেকে বাজারে মিষ্টি কুমড়া বিক্রি শুরু করেছেন কৃষকরা।
উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখলা গ্রামের কৃষক হামদু জানান, ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলিয়ে তার খরচ হয় ১২ হাজার টাকা। এই বছর ২০ বিঘা জমিতে মিষ্টি কুমড়া বীজ রোপণ করেছি। ভালো ফলন হলে একেক বিঘা জমির উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি হবে ২৫-৩০ হাজার টাকা। কুমড়ার বীজ জমিতে রোপনের ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব বলে জানান তিনি। কৃষক আজগর আলী জানান মিষ্টি কমুড়া চাষ খুবই লাভজনক। তাই এবারও আমি চাষ করেছি। পাশপাশি গতকাল শুক্রবার থেকে বিক্রি শুরু করেছি। বাজার দরও ভাল।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাব্বির আহমেদ জানান, উপজেলায় এবার ১১০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়েও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে। একেকটি কুমড়া ৩৫-৪০ টাকা পাইকারি দরে বিক্রি করতে পারবে চাষিরা। তিনি আরও জানান, ফলন ভাল হয়েছে কৃষকরা লাভবান হবে।
এই ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন বিজয়নগরে প্রতিবছর মিষ্টি কুমড়া চাষ ভাল হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আরও ভাল ফলন হয়েছে। তবে মিষ্টি কুমড়া বাগানগুলোর প্রতি আমাদের সর্বাক্ষণিক নজরধারি রয়েছে। স্থানীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তারা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে। আমি নিজেও পরিদর্শন করেছি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






