ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:২৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে মা ও শিশুর রক্ষা

আপডেট: ১০:২১ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার

2015-06-25_3_830447উইমেননিউজ ডেস্ক, ঢাকা :  কলম্বিয়ার গহীন জঙ্গলে দিন কয়েক আগের বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক মা ও শিশু। বুধবার তাদের জীবিত উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ একে অলৌকিক হিসেবে বর্ণনা করেছে। কলম্বিয়ার গহীন জঙ্গলে শনিবার সেসনা ৩০৩ বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের কাছ থেকে নেলি মুরিলো (১৮) ও তার এক বছরের কম বয়সী সন্তানকে উদ্ধার করা হয়। মা ও সন্তানকে যেদিন উদ্ধার করা হয় সেদিনই ছিল উদ্ধারকর্মীদের কাজের শেষ দিন। কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্ণেল হেক্টর ক্যারাসকাল বলেন, এটি অলৌকিক। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ এবং এটি খুবই গহীন জঙ্গল এলাকা। তিনি আরো বলেন, মায়ের প্রাণশক্তিই সন্তানকে বাঁচিয়ে রেখেছে। ক্যারাসকাল জানান, মুরিলো ও তার সন্তান সামান্য আহত হয়েছে। তাদেরকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেয়া হয়েছে। উল্লেখ্য বিমান বিধ্বস্ত হওয়ায় এর পাইলট ক্যাপ্টেন কার্লোস মারিও সেবালস নিহত হয়েছে। বিমানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। ২৫.০৬.২০১৫