ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৩:০৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, হাসপাতালে ৭৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।   

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।   

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুজন প্রাপ্ত বয়ষ্ক ছাড়া বাকি ২৫ জনই শিশু।

প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহরীন চৌধুরী। এ ছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দীন।

হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. সায়েদুর রহমান বলেন, ‘আমাদের রক্তের প্রয়োজন অল্প। যারা নেগেটিভ গ্রুপ আছেন তারা কয়েকজন এলেই হবে।সবাই শিশুদের জন্য দোয়া করবেন।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।