বিমানবন্দর থেকেই ব্রিটিশ এমপিকে ফেরত পাঠালো ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণের ওপর নিপীড়নের প্রতিবাদ ও সমালোচনাকারী ব্রিটিশ এমপি ডেবি আব্রাহামসকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ডেবি আব্রাহামস ব্রিটেনের বিরোধী লেবার দলের সংসদ সদস্য যিনি কাশ্মীর বিষয়ক ব্রিটিশ সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি। তাকে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ কাস্টমস ক্লিয়ারেন্স দিতে অস্বীকৃতি জানায় এবং তার ভারতীয় ভিসার বৈধতা প্রত্যাখ্যান করে। ডেবি আব্রাহামসের ব্রিটিশ দপ্তর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।খবর পার্সটুডে
ডেবি আব্রাহামসের ভারতে প্রবেশাধিকার কেন প্রত্যাখ্যান করা হয়েছে এবং তার ভিসা কেন বাতিল করা হয়েছে তার কোনো কারণ দেখান নি বিমানবন্দর কর্মকর্তারা।
আব্রাহামসের ভারতীয় ভিসার মেয়াদ রয়েছে চলতি ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা প্রত্যাখ্যান করার পর তিনি দিল্লি থেকে দুবাই চলে যান। সেখান থেকে ব্রিটেনে ফিরবেন।
গত বছরের ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসনের মর্যাদা বাতিল করে ভারতের সঙ্গে একীভূত করে নেয়। ডেবি আব্রাহামস শুরু থেকেই এর বিরুদ্ধে সমালোচনা ও প্রতিবাদ করে আসছিলেন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











