বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ৪ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন শেষে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে তারা জানিয়েছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে আরও বহুদূর যাওয়ার ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।’
মঙ্গলবার (০৪ মে) মার্কিন ধনকুবের জুটি টুইটারে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে লিখেছে, ‘আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনা এবং প্রচুর পরিশ্রমের পর আমরা বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছি।’ তবে আমরা একসঙ্গে জনহিতকর কাজ চালিয়ে যাব।
১৯৮০’র দশকের শেষদিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার সময় প্রথম দুজনের দেখা হয়। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন সন্তান রয়েছে তাদের। যৌথভাবে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চালাচ্ছিলেন তারা।
বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে টুইটারে পোস্ট করা বিবৃতিতে ধনকুবের এই দম্পতি লিখেছেন, ‘আমরা তিনটি অসাধারণ সন্তান লালন-পালন করেছি এবং একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি যা বিশ্বের সকল মানুষের জীবন বাঁচাতে ও স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে কাজ করছে।’
তারা বলেছেন, ‘আমরা যে বিশ্বাস থেকে ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব। কিন্তু আমরা আর এটা বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরে ধাপে দম্পতি হিসেবে আমরা এক সঙ্গে থাকতে পারব।’
এই দম্পতির উদ্যোগে ২০০০ সালে প্রতিষ্ঠিত সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংক্রামক রোগের বিরুদ্ধে এবং শিশুদের টিকা দেওয়ার বিষয়টিকে উত্সাহিত করা ছাড়াও নানা জনহিতকর কাজে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে।
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
বিল গেটস ১৯৭০ এর দশকে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত মাইক্রোসফট এখন বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানি।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











