বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্কর চলে গেলেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্কর চলে গেলেন
কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর মারা গেছেন। আজ শুক্রবার ভোরে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। বার্ধক্যজনিত কারণেই অমলাশঙ্করের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার নাতনি শ্রীনন্দা। গত ২৭ জুন ১০১ বছর পূর্ণ করেন অমলাশঙ্কর। খবর আনন্দবাজার পত্রিকার।
আজ সকালে তার নাতনি শ্রীনন্দাই সোশ্যাল মিডিয়ায় অমলাশঙ্করের মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি লেখেন, ‘১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। গত মাসেই তাঁর জন্মদিন পালন করেছিলাম আমরা। খুব অস্থির বোধ করছি। কারণ মুম্বই থেকে কলকাতা যাওয়ার বিমান চলছে না।’
শ্রীনন্দা আরও লেখেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। ঠাম্মা, তোমাকে খুব ভালবাসি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
১৯১৯ সালের ২৭ জুন অবিভক্ত বাংলাদেশের যশোরে জন্ম অমলাশঙ্করের। ছোট্ট বয়স থেকেই প্রতিভার বিচ্ছুরণ ঘটে তাঁর। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই শঙ্কর পরিবার তথা স্বামী ও গুরু উদয়শঙ্করের সঙ্গে আলাপ ফ্রক পরিহিতা অমলার। তার পরেই উদয়শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। উদয়শঙ্করের ডান্স গ্রুপের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে অনুষ্ঠান পরিবেশন করতে থাকেন।
তার কয়েক বছরের মধ্যেই, মাত্র ১৯ বছর বয়সে উদয়শঙ্করের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমলা। ১৯৪২ সালে তাদের বিয়ে হয়।
একাধিক সাক্ষাৎকারে অমলা জানিয়েছেন, এক দিন রাতে হঠাৎই তাঁর ঘরে এসে বিয়ের প্রস্তাব দেন উদয়শঙ্কর। ঘটনার আকস্মিকতায় কেঁদে ফেলেছিলেন তিনি। বিয়ের পর আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে উদয়-অমলা জুটি। বিশ্বের বিখ্যাত নৃত্যশিল্পী জুটিদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন তাঁরা।
উদয়শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’য় উমার চরিত্রে অমলার নৃত্যাভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়। কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সেটি। সেইসময় কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া কনিষ্ঠতম তারকা ছিলেন অমলাশঙ্কর। তার ৮১ বছর পর ২০১২ সালে ফের কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন তিনি।
তবে শুধু নাচের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি অমলাশঙ্কর। ছবি আঁকাতেও স্বকীয়তার ছাপ রাখতে পেরেছিলেন তিনি।
১৯৭৭ সালে উদয়শঙ্করের মৃত্যু হয়। উদয়-অমলার দুই সন্তান, প্রয়াত সুরকার আনন্দ এবং মমতাশঙ্কর। মেয়ে এবং ছেলের স্ত্রী তনুশ্রীশঙ্করের সঙ্গে মিলে জীবনের শেষ দিন পর্যন্ত শঙ্কর ঘরানাকে বাঁচিয়ে রেখেছিলেন অমলাশঙ্কর।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











