ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:২০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিশ্বকাপ খেলতে দুপুরে দেশ ছাড়বেন নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়বেন সালমা খাতুন, জাহানারা আলমরা। নারী দল ঢাকা ছেড়ে যাবে দুপুর ১.২০টায়।

নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, আমাদের ফ্লাইট দুপুর ১.২০টায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স। ওখানে (নিউজিল্যান্ড) পৌঁছে ১০দিন কোয়ারেন্টাইন। তারপর অনুশীলন করতে পারবো। আগে সাত দিন ছিল, পরে ১০দিন করেছে।

বাংলাদেশ দল ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করে সেখানে পৌঁছাবে ৪ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু কোয়ারেন্টাইন। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ সাপেক্ষে মুক্ত হবেন বাঘিনীরা। এরপর চলবে কন্ডিশনিং ক্যাম্প। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের পর ২৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জৌতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন। ট্রাভেলিং রিজার্ভ- সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।