বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি সদস্যরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার
বিমান বন্দরে দ্বিতীয় বহরের বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এর আগে স্কটল্যান্ডের বিমান ধরেছিল বাংলাদেশ দলের একটি গ্রুপ। এবার দ্বিতীয় ধাপে বাংলাদেশ ছাড়লেন বাকি ১৩ জন। এই বহরে ক্রিকেটারদের পাশাপাশি দলের বাকি কোচিং স্টাফের সদস্যরাও রয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে টাইগ্রেসদের দ্বিতীয় বহর।
বিশ্বকাপের মূল ভেন্যু ইংল্যান্ড হলেও আপাতত বাংলাদেশের গন্তব্য স্কটল্যান্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে ক্যাম্প করবে বাংলাদেশ। একই সঙ্গে প্রস্তুতি সারতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। এরপর বিশ্বকাপের মূল আয়োজক দেশ ইংল্যান্ডে পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ভিসা জটিলতা ও টিকিট সংকটের কারণে এবার দুই ভাগে দেশ ছাড়তে হয়েছে নারী ক্রিকেট দলকে। এর আগে গত রোববার দিনগত রাতে স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছিল দলের প্রথম বহর। যেখানে খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে মোট ১৩ জন সদস্য ছিলেন। আজ দ্বিতীয় ও শেষ ধাপে বাকি ১৩ জন সদস্য দেশ ছাড়ার মাধ্যমে পুরো দল এখন স্কটল্যান্ডের পথে।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেছিলেন, ‘মিরপুরে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আমরা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছি, দারুণ কিছু অনুশীলন সেশন হয়েছে। যা আমাদের খেলার ওপর ভালো প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।’
জ্যোতি বলেন, ‘এর আগে শ্রীলঙ্কা সিরিজের জন্য আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছিল। সেই সিরিজের ফলাফল আমাদের পক্ষে না এলেও বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে দারুণ পারফর্ম করেছে। এই ভালো পারফরম্যান্সগুলো পুরো দলকে মানসিকভাবে অনেক বেশি চাঙ্গা (বুস্ট আপ) করে তুলেছে।’
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







