ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ৮:৫৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

বিশ্বকাপ জিতেই বন্ধু সুয়ারেজকে ভিডিও কল মেসি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার

বিশ্বকাপ জিতেই বন্ধু সুয়ারেজকে ভিডিও কল মেসি

বিশ্বকাপ জিতেই বন্ধু সুয়ারেজকে ভিডিও কল মেসি

প্রথম বার বিশ্বকাপ জয়। দীর্ঘ দিনের স্বপ্নপূরণ লিয়োনেল মেসির। রোববার কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে বন্ধুকে ফোন করলেন তিনি। সেই বন্ধুও বিশ্বকাপ খেলেছেন কিন্তু জিততে পারেননি। 

বার্সেলোনায় একসঙ্গেই খেলতেন তারা। লিয়োনেল মেসি এবং লুইস সুয়ারেজ। যে জুটি স্পেনের ক্লাবকে একাধিক জয় এনে দিয়েছিল।

২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন মেসি। কিন্তু জিততে পারেননি। ফাইনাল খেলেও ট্রফি ছুঁতে পারেননি। সেই সব আক্ষেপ মিটে গিয়েছে কাতারে। বিশ্বকাপ মেসির হাতে। আনন্দ করছে আর্জেন্টিনা দল। আর সেই উৎসবে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। মেসি ভিডিও কল করেন তাকে।

বার্সেলোনার হয়ে ছ’টি মরসুম একসঙ্গে খেলেছেন মেসি এবং সুয়ারেজ। ক্লাব ফুটবলে যে আক্রমণভাগকে সব থেকে ভয়ঙ্কর মনে করা হত। সেখান থেকেই বন্ধুত্ব তৈরি হয় দুই দেশের ফুটবলারের। যে বন্ধুত্ব দু’জনে ক্লাব ছাড়ার পরেও রয়ে গিয়েছে। সুয়ারেজ নিজেই ইনস্টাগ্রামে মেসির সঙ্গে ভিডিয়ো কলের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মেসি সুয়ারেজকে বিশ্বকাপ দেখাচ্ছেন।

রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল তারা। শুরুতে সৌদি আরবের কাছে হারার পর মনেই করা হয়নি যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। কিন্তু পরের ম্যাচ থেকেই পাল্টে যায় মেসিদের খেলা। গ্রুপ পর্বে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে দেয় তারা। এর পর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় ২-১ গোলে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারান মেসিরা। সেমিফাইনালে আর্জেন্টিনা খেলেছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্টিনা।

ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। পেনাল্টি থেকে গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্যবধান বাড়ান অ্যাঙ্খেল দি মারিয়া। সেই দু’টি গোলই দ্বিতীয়ার্ধে শোধ করে দেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে দু’টি দলই একটি করে গোল করেন। মেসি এবং এমবাপের গোলের সংখ্যা বাড়ে। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে ফাইনাল জিতে নেন মেসিরা।