বিশ্বকাপে অংশ নিতে সবার আগে ভারতে পা রাখছে যারা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আইসিসির মেগা এই ইভেন্টটি শুরু হতে এখনও দু’সপ্তাহেরও বেশি সময় বাকি রয়েছে। কিন্তু বিশ্বকাপে অংশ নিতে তর সইছে না একটি দেশের। এজন্য বেশ আগেভাগেই আয়োজক দেশটিতে পা রাখতে যাচ্ছে দলটি।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভারতে পা রাখতে যাচ্ছে বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দল নেদারল্যান্ডস। সেখানে পৌঁছেই বিশ্বজয়ের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছে ডাচরা। আজ ভারতে পৌঁছে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে অংশগ্রহণকারী অনেক দেশই এখন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্য কোনো প্রতিযোগিতা দিয়ে নিজেদের প্রস্তুতি সারছে। তবে তেমন ব্যস্ততা নেই সহযোগী দেশ নেদারল্যান্ডসের। তাই তারা বিশ্বকাপের প্রস্তুতি সারতে একটু আগেই ভারতে চলে যাচ্ছে।
আজ (২০ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরুতে পৌঁছাবে নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে প্রস্তুতি শিবির। সেখানে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। এরপর নেদারল্যান্ডসের প্রথম প্রস্তুতি ম্যাচ ৩০ সেপ্টেম্বর তিরু অনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দলটির দ্বিতীয় প্রস্ততি ম্যাচ ৩ অক্টোবর হায়দরাবাদে ভারতের বিপক্ষে।
৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস। বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে নেদারল্যান্ডস। ১২ বছর পর বিশ্ব আসরে ফেরা দলটি এবার নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলবে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











