বিশ্বকাপে ভারতের হয়ে গলা ফাটাচ্ছেন এই আফগান সুন্দরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
তিনি বিদেশিনী। তবে ক্রিকেটের আঙিনায় ভারত-ভক্ত বলেই পরিচিত। বাইশ গজের দুনিয়ায় বরাবরই টিম ইন্ডিয়ার ‘জাবড়া ফ্যান’ তিনি। রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় উঠে এসেছেন এই আফগান সুন্দরীও। তাঁর নাম ওয়াজমা আয়ুবি।
আর কিছু ক্ষণেই শুরু হবে ক্রিকেটের মহারণ। তিন বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে কাপ হাতে তুলতে মরিয়া রোহিত ব্রিগেড।
ইতিমধ্যেই সেজে উঠেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমদাবাদে ভিড় জমিয়েছেন বহু ক্রিকেট অনুরাগীই। হোটেলে তিল ধারণের জায়গা নেই। চারদিকে উচ্ছ্বাস, উদ্দীপনার ঢেউ।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঠিক ২০ বছর আগে অজিদের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ বাহিনীর। সেই বদলা নিতে মুখিয়ে রয়েছেন রোহিত-বিরাটরা।
এমন মহাযুদ্ধকে ঘিরে উত্তেজনায় ফুটছেন বহু ক্রিকেট ভক্তই। তাঁদের মধ্যেই অন্যতম এই আফগান তরুণী।
আফগানিস্তান নিজের দেশ হলেও ক্রিকেট দুনিয়ায় বরাবরই ওয়াজমা ভারতের ভক্ত। সেই উদাহরণ গত এশিয়া কাপের সময়ও দেখা গিয়েছিল।
বিরাট কোহলির অন্ধ ভক্ত এই আফগান সুন্দরী। এশিয়া কাপের ফাইনালে বিরাটের জার্সি পরে গ্যালারিতে গলা ফাটিয়েছিলেন ওয়াজমা।
যে জার্সিটি পরেন ওয়াজমা, সেটি গত বছর এশিয়া কাপে পরেছিলেন স্বয়ং বিরাট। জার্সিতে বিরাটের সইও রয়েছে।
১৮ নম্বর জার্সিতে শুভেচ্ছা জানিয়ে বিরাটের সই রয়েছে। তাতে লেখা রয়েছে, ‘বেস্ট উইশেস’। কোহলির সই করা সেই নীল জার্সি পরেছিলেন ওয়াজমা। বিশ্বকাপের ঠিক এক দিন আগে বিরাটের এই জার্সিতে বাজার ছেয়ে গিয়েছে।
এ বার বিশ্বকাপের মতো মহাযজ্ঞেও রোহিত-বিরাটদের জন্য গলা ফাটাতে তৈরি এই আফগান সুন্দরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) টিম ইন্ডিয়াকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
মুম্বইয়ে সেমিফাইনালে ভারতের জোরে বোলার মহম্মদ শামির সাত উইকেট শিকারে মুগ্ধ হয়ে গিয়েছেন ওয়াজমা। এ জন্য শামিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
শামির উদ্দেশে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ওয়াজমা লিখেছেন, ‘‘ওহ মাই গড! সাত উইকেট! কী অসাধারণ ক্রিকেটার।’’
ক্রিকেট ভক্ত এই আফগান সুন্দরী পেশায় ব্যবসায়ী। থাকেন দুবাইয়ে। তবে টিম ইন্ডিয়ার অনুরাগী হয়েই প্রচারের আলোয় আলোকিত হয়েছেন ওয়াজমা।
টিম ইন্ডিয়ার জার্সি পরে তাঁরা নানা অবতারের ছবি ছেয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টে এমন অজস্র ছবি রয়েছে ওয়াজমার।
বাকি সকল ক্রিকেট ভক্তের মতোই টিম ইন্ডিয়াকে নিয়ে উত্তেজনায় ফুটছেন ওয়াজমাও। সকলের মতো তাঁরও প্রার্থনা, যেন রোহিতদের হাতেই ওঠে বিশ্বকাপ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






