বিশ্বকে কয়েক দশক করোনার সঙ্গে লড়াই করতে হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
বিশ্বকে কয়েক দশক করোনার সঙ্গে লড়াই করতে হতে পারে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা ভ্যাকসিন গুলো দ্রুত অনুমোদন দেয়া হলেও বিশ্বকে কয়েক দশক ধরে কোভিড-১৯ মহামারির আফটারশক গুলোর সঙ্গে লড়াই করে যেতে হতে পারে।
বৃহস্পতিবার নিরাপত্তা সতর্কতা হিসেবে ভাইরাস বিষয়ে জাতিসংঘের এক বিশেষ সম্মেলন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দ্রুত বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিপন্ন, ক্ষতিগ্রস্ত এই গ্রহের জন্য ভ্যাকসিন নিরাময়ের কোন উপায় নয়।
গুতেরেস বলেন,‘আসুন আমরা নিজেদের বোকা বানাবো না। একটি ভ্যাকসিন ক্ষয় পূরণ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না, যা আগামী কয়েক বছর এমনকি কয়েক দশক ধরে ছড়িয়ে পড়বে।’
তিনি বলেন, ‘চরম দারিদ্র বাড়ছে; দুর্ভিক্ষের আশঙ্কা ছড়িয়ে পড়ছে। আমরা ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখোমুখি।’
তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে বিশ্বে প্রায় ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে- যা বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি অন্যান্য চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে তুলেছে।
একশ’র বেশি দেশের নেতা অথবা সিনিয়র কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন। এতে সংক্ষিপ্ত ও পূর্বে ধারণকৃত বক্তব্য তুলে ধরা হয়। তবে কূটনীতিকরা আশা করেন না যে দুই দিনের এই সম্মেলনে দ্রুত কোন সিদ্ধান্তে পৌঁছাবে।
গুতেরেস তার আহবান পুর্নব্যক্ত করে বলেন, ভ্যাকসিনগুলো ‘বিশ্বের সকল মানুষের জন্য’ হতে হবে, যাতে বিশ্বের সকলে এর অংশীদার হতে পারে।
তিনি আগামী দুই মাসের মধ্যে জাতিসংঘের করোনা মোকাবিলা তহবিলের ৪৩০ কোটি ডলারের ঘাটতি পূরণের জন্য প্রতিশ্রুতি দেয়া দেশগুলোর প্রতি আহবান জানান।
করোনার টেস্ট, চিকিৎসা এবং ভ্যাকসিন উৎপাদন ও বিশ্বব্যাপী বন্টনে বিশ্বের ১৮০টি দেশ জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসিটি’র (এক্সেস টু কোভিড ১৯ টুলস) অধীনে কোভ্যাক্স প্রোগামে যোগ দিয়েছে।
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ











