ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, কারণ অজানা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। লগইন করা বা নিউজ ফিড ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন তাদের আইডি ডাউন হয়ে যাচ্ছে। বাংলাদেশে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এ সমস্যা দেখা যাচ্ছে।


 
ফেসবুক ব্যবহারকারী অনেকে জানান, তাদের আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। কারো কারো নিউজ ফিড সাদা দেখাচ্ছে। কারোরটা অঅবার অ্যারর দেখাচ্ছে। কারো প্রোফাইল ছবি নাই হয়ে যাচ্ছে। এছাড়া কোনো কিছু শেয়ার করা যাচ্ছে না। 

 

এদিকে ফেসবুকে ব্যবহারকারীরা অ্যাক্সেস করার চেষ্টা করলে তাদের একটি বার্তা পাঠানো হচ্ছে, ‘ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে সক্ষম হবেন।’

 

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ইউরোপসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে এই সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইন্সটগ্রাম ব্যবহার করতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীদের। এ বিষয়ে ফেসবুক থেকে কোনা বক্তব্য পাওয়া যায়নি।

 

ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা। এই সাইটের মতে, ৪৭ পার্সেন্ট মানুষ ফেসবুক ডাউন দেখতে পাচ্ছে। ৩৮ পার্সেন্ট মানুষ প্রবেশ করতে পারছে না। আর ১৩ পার্সেন্ট ছবি আপলোডে সমস্যা হচ্ছে।