বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু, সংক্রমণ আড়াই লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির সংখ্যা বেড়েছে। এছাড়া নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে আগের দিনের তুলনায়। বিগত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা প্রায় সাতশো, আর এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই লাখে।
মঙ্গলবার (২৮ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯৯ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে দুই শতাধিক। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৮১ জনে।
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন, আগের দিনের তুলনায় যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি। এই নিয়ে শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৯৩ জনে।
গেলো একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার দেশ তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিলি।
বিগত একদিনে বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে লাতিন দেশ ব্রাজিলে। এই সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৭ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৮ হাজার ২৭৮ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭০ হাজার ৬০৬ জনের।
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। এই সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৫৮০ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা ৩৬ লাখ ৪১ হাজার ৯২১ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪৫ জনের।
গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৬২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪০ হাজার ৯৮১ জন।
বিগত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৮৩ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯৪৩ জনের।
গেলো একদিনে ইউরোপের আরেক দেশ ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ৬৩ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ২৬১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ১৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩১০ জন এবং দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। এই সময় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ২৩ জন। এছাড়াও চিলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ২৯ জন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী



