বিশ্ববাজারে বেড়েছে গমের দাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কৃষ্ণ সাগর রপ্তানি চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়া এই চুক্তি স্থগিত করার পর বিশ্ববাজারে গমের দাম একলাফে প্রায় ৬ শতাংশ এবং ভুট্টার দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) সবচেয়ে সক্রিয় প্রতি বুশেল বা ৩৫.২ লিটার গমের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর ফলে প্রতি বুশেল গম ৮ দশমিক ৭৭ ডলারে বিক্রি হচ্ছে। সোমবার দিনের শুরুতে শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দাম প্রতি বুশেল সর্বোচ্চ ৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়।
এর আগে, গত মার্চে প্রতি বুশেল গমের দাম রেকর্ড ১৩ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছিল। শিকাগো ট্রেডে প্রতি বুশেল ভুট্টার দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৯৮ ডলার হয়েছে। একই সঙ্গে প্রতি বুশেল সয়াবিনের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১৪ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।
দখলকৃত কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের কাছে রুশ নৌবহরে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পর শনিবার কৃষ্ণ সাগর খাদ্যশস্য চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে মস্কো।
কিয়েভ বলেছে, চুক্তি থেকে সরে যাওয়ার জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী রাশিয়া একটি অজুহাত তৈরি করেছে। অন্যদিকে, ওয়াশিংটন বলেছে, খাদ্যকে অস্ত্র বানাচ্ছে রাশিয়া।
জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন বলেছে, শস্য রপ্তানি চুক্তি অনুযায়ী সোমবার অন্তত ১৬টি জাহাজের জন্য একটি ট্রানজিট পরিকল্পনা এগিয়ে নিচ্ছে তারা।
বিশ্বের অন্যতম দুই প্রধান খাদ্য ও জ্বালানি রপ্তানিকারক দেশের মধ্যে ৮ মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বৈশ্বিক এই সংকটের সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই কিয়েভ এবং মস্কোর কর্মকর্তারা ইউক্রেনে আটকা আড়াই কোটি টন গম ও ভুট্টা বিশ্ববাজারে সরবরাহের লক্ষ্যে তুরস্কে ওই চুক্তি স্বাক্ষর করেন।
জাতিসংঘের মধ্যস্থতায় এই শস্য চুক্তির আওতায় ইউক্রেনে আটকা শস্য বহনকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজ যেন নিরাপদে কৃষ্ণসাগরে চলাচল করতে পারে, সেজন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি যৌথ সমন্বয় কেন্দ্র খোলা হয়। সেই কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে জাতিসংঘ, রাশিয়া ও তুরস্ক।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








