বিশ্বমঞ্চেই প্রমান দিতে চান কাপ্তান নিগার সুলতানা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
প্রথমবারের মত নারী ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে যাচ্ছে বাংলাদেশ। প্রথম অংশ গ্রহণেই নিজেদের প্রমান করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আগামীকাল শনিবার ৫ মার্চ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে মুখিয়ে অছে বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, তার দল বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি দেখানোর পাশাপাশি প্রতিন্দ্বন্দিতা করার সামর্থ্যরে প্রমান দিতে চান।
২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিলো বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ^কাপে চারবার খেললেও ওয়ানডে বিশ্বকাপে এবারই খেলতে নামছে বাংলাদেশের নারীরা। বিশ্ব মঞ্চে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত সালমা-রুমানা-জাহানারারা।
তবে শুধুমাত্র খেলার জন্যই খেলা নয়, বিশ্ব মঞ্চে নিজেদের উন্নতি ও সামর্থ্য দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
নিগার সুলতানা বলেন, ‘টিম বাংলাদেশের জন্য এটি অনেক বড় সুযোগ। আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিন্দ্বন্দিতা করতে পারি।’
নিজেদের উন্নতি ও অগ্রগতি বিশ্ব মঞ্চে দেখানোর বড় সুযোগ বলে মনে করেন নিগার।
তিনি বলেন, ‘পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর থেকে আমরা দল হিসেবে এক সাথে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং ভালো পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকা তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই।’
বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনার কথা জানাতে গিয়ে নিগার জানান, তারা ম্যাচ বাই ম্যাচ খেলতে চান। প্রতিপক্ষকে নিয়ে ছক কষেই খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। নিগার বলেন, ‘আমরা একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের জায়গায় ভরসা রেখে খেলতে চাই। ফলাফল কি হবে তা জানি না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে অপেক্ষায় আছি।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





