বিশ্বসেরা ‘কুমারী’র তকমা পেলেন উর্বশী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী উর্বশী রাউতেলার মুকুটে যুক্ত হলো নতুন পালক। গোটা বিশ্বের সেরা কুমারী পুরস্কার পেলেন উর্বশী। বিচারকদের মতে, এই মুহূর্তে উর্বশীই হলেন গোটা বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিবাহযোগ্যা নারী! আর এই পুরস্কারটি দেওয়া হয়েছে আইডব্লিউএম বাজ অ্যাওয়ার্ড ২০২৩-এর পক্ষ থেকে।
শুধু বিশ্বসেরা কুমারই নয়, সঙ্গে উর্বশীকে এদিন গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হয়েছে।
ব্যক্তিজীবনে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে ফের এক ক্রিকেটারের সঙ্গেই উর্বশীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন উর্বশী। এবার পাক ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক থাকলেও তা খুব খারাপভাবে শেষ হয়েছিল। সম্পর্ক ভাঙলেও এখনো ঋষভের প্রতি দুর্বলতা রয়েছে উর্বশীর। কিন্তু নাসিমের সঙ্গে ভিডিও পোস্ট করার পরে নেটিজেনদের অনুমান, ঋষভ এখন অতীত। উর্বশীর মনে এখন শুধুই নাসিম শাহ।
উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।
পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। সবশেষ তাকে তেলেগু সিনেমা ‘এজেন্ট’ এর ‘ওয়াইল্ড সালা’ গানে স্বল্প উপস্থিতি দিতে দেখা গেছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








