বিশ্বে করোনায় আরও ৮১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
'বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৪ হাজার ৭৩৭ জনে।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ২৭৬ জনে।
এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন। নতুন এ সংখ্যা নিয়ে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জনে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৫ জন। মারা গেছেন ৯৯ জন।
অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১৬০ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৫১ জনের।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত কয়েকদিনের তুলনায় বিশ্বের বেশ কিছু দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।
ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭২ জন, করোনা শনাক্ত হয়েছে ৩০৪৩৮ জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে ৭৪ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ৩৭১৭৭ জনের।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৬৩ জন, রাশিয়ায় ৬০ জন, স্পেনে ৩৮ জন, তাইওয়ানে ৫৮ জন, ইন্দোনেশিয়ায় ৩২ জন এবং চিলিতে ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








