ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:৪৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে তিন শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৪৯২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে এক লক্ষাধিক। এ সময় সুস্থ্য হয়েছেন ৩ লাখ ২২ হাজার ১২ জন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৩৮১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৩২৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৮৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫০ জন এবং মারা গেছেন ৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৭ জন।

একই সময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন এবং মারা গেছেন ৪৬ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৪৮১ জন এবং মারা গেছেন ১১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৪৬ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৬৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৯১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ২০ হাজার ১১৪ জনের। আর সুস্থ্য হয়েছেন ৬৪ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৩১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।