ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:৪০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

বিশ্বে করোনায় মৃত্যু ৪,০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

বিশ্বে করোনায় মৃত্যু ৪,০০০ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ৪,০০০ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মঙ্গলবার মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। চীনে নতুন করে মারা গেছে আরো ১৭ জন।  বিশ্বের ১০০টির বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১০ হাজার ছাড়িয়ে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০১১ জন। খবর এএফপি’র।

এই মহামারির কারণে ভ্রমণ, সম্মেলন, ক্রীড়া অনুষ্ঠানাদি সমস্তই বাতিল হয়েছে। তবে চীনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মহামারীর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। যা দেশটির ভাইরাস মোকাবিলায় গৃহীত ব্যবস্থার কার্যকরিতার ইঙ্গিত দিচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মঙ্গলবার সেখানে মাত্র ১৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, গত ১৯ জানুয়ারি থেকে প্রকাশিত হিসাবে এই সংখ্যা সবচেয়ে কম। আক্রান্তদের মধ্যে দুজন বাদে সকলেই উহানের এবং দুইজন বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে এসেছে।

চীনে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩,১৩৬ জন, দেশব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৮০,৭৫০ জনের বেশী।