ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৯:৩৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

বিশ্বে সবচেয়ে গরম এখন কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৯ মে ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীর সবচেয়ে গরম অঞ্চলগুলোর তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে মিশর। গত ২৪ ঘণ্টার আবহাওয়া তথ্য অনুযায়ী, মিশরের এল খারগা এবং সাউথ ভ্যালি ইউনিভার্সিটিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ।

এর ঠিক পরেই রয়েছে লুক্সর শহর, যেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রিতে।

তবে শুধু মিশরই নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও চলছে প্রচণ্ড গরম। ইরাকের মাইসান প্রদেশের আলি আল-ঘারবি শহরে তাপমাত্রা উঠেছে ৪৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। মাইসানের রাজধানী আমারাহ রেকর্ড করেছে ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তালিকার সপ্তম স্থানে।

তালিকায় আরও রয়েছে সৌদি আরব, ওমান, পাকিস্তান, ভারত ও ইরান। সব জায়গায়ই তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার ওপরে।

ক্যালিফোর্নিয়ার প্ল্যাসারভিল ওয়েদার স্টেশনের তথ্য অনুযায়ী, এই গরম দক্ষিণ ও মধ্য এশিয়া এবং উত্তর আফ্রিকার একটি বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম তাপপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দিতে পারে।