বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের কন্ঠস্বর বঙ্গবন্ধু: স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কন্ঠস্বর। বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শনই ছিল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
এনআরবিসি ব্যাংক, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সমন্বিত উদ্যোগে প্রণীত 'বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু' গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও মানবাধিকার একইসূত্রে গাঁথা। এ কারণেই তিনি বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু'তে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবার আহ্বান জানান স্পিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফীন সিদ্দিক।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক এবং অবিচ্ছেদ্য। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সাধারণ মানুষের হৃদয়ের গভীরে বঙ্গবন্ধুকে নিয়ে যত কথা, আশা ও আকুলতা, তা-ই তাঁকে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু পরিচয় দিয়েছে।
তিনি বলেন, আজীবন সংগ্রামী বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শনই ছিল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক এবং এনআরবিসি ব্যাংক এর চেয়ারম্যান পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনাটির প্রধান সম্পাদক কবি আসাদ চৌধুরী।
বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু' গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, রাজনৈতিক আদর্শ ও দর্শনের পাশাপাশি জাতির জন্য তাঁর দিকনির্দেশনাসমূহ দেশ-বিদেশের ৭৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবীর রচনার মধ্য দিয়ে নানা মাত্রায় উদ্ভাসিত হয়েছে। বইটির সম্পাদনা পরিষদের উপদেষ্টা হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন নবী, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






