বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষটির ১১৬তম জন্মদিন আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে স্বীকৃত ব্রিটিশ নাগরিক ইথেল কাতেরহাম
বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে স্বীকৃত ব্রিটিশ নাগরিক মিসেস ইথেল কাতেরহাম আজ বৃহস্পতিবার পা রাখলেন জীবনের ১১৬তম বছরে। চলতি বছরের এপ্রিলে ব্রাজিলের নান ইনাহ ক্যানাবারো লুকাসের মৃত্যু হওয়ার পর এই খেতাব পান কাতেরহাম। এখন পুরুষ ও নারী মিলিয়ে সারা বিশ্বে তিনিই সবচেয়ে প্রবণীতম মানুষ।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
লন্ডনের দক্ষিণাঞ্চলীয় সারে এলাকায় অবস্থিত একটি কেয়ার হোমে বসবাস করেন তিনি। প্রতিষ্ঠানটি জানায়, বিশেষ দিনটি পরিবার ও আপনজনদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাটান এই সুপার-সেন্টেনারিয়ান।
১৯০৯ সালের ২১ আগস্ট ইংল্যান্ডের শিপটন বেলিঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেন কাতেরহাম। অর্থাৎ, প্রথম বিশ্বযুদ্ধ শুরুরও আগে তিনি পৃথিবীর আলো দেখেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ ও লংগেভিকোয়েস্ট ডাটাবেজ নিশ্চিত করেছে, বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এখন পর্যন্ত সর্বকালের প্রবীণতম মানুষ ছিলেন ফ্রান্সের জিন ক্যালমেন্ট। তিনি বেঁচেছিলেন ১২২ বছর ১৬৪ দিন এবং মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালে।
সারে কেয়ার হোম কর্তৃপক্ষ জানায়, জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি ও তার পরিবার অভিভূত।
কাতেরহাম জীবনে রাজা সপ্তম এডওয়ার্ড থেকে শুরু করে বর্তমান রাজা তৃতীয় চার্লসের শাসনকাল পর্যন্ত প্রত্যক্ষ করেছেন। গত বছর তিনি চার্লসের কাছ থেকে শুভেচ্ছা বার্তাও পেয়েছিলেন।
দীর্ঘায়ুর রহস্য জানতে চাইলে কাতেরহাম সহজভাবেই বলেন, কাউকে নিয়ে কখনো ঝগড়াঝাঁটি করি না। মনোযোগ দিয়ে শুনি এবং নিজের মতো করে চলি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







