ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১২:১৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

বিশ্বের সর্বকনিষ্ঠ সম্পদের মালিক ‘কাইলি জেনার’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

২১ বছর বয়সী মার্কিন মার্কিন মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা কাইলি জেনার নিজের যোগ্যতায় বিশাল সম্পদের মালিক হয়েছেন এবং বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবেরের তালিকায় স্থান করে নিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাইলি বিলিয়ন ডলারের মালিক হয়েছেন তার কসমেটিকস ব্যবসার মাধ্যমে। তিন বছর আগে যাত্রা শুরু করা কাইলি কসমেটিকস গত বছর আয় করেছে ৩৬ কোটি ডলার।

ফোর্বস ম্যাগাজিনের করা সর্বশেষ তালিকায় থেকে উঠে আসা এই নারী কারদাশিয়ান পরিবারের সবচেয়ে ছোট সদস্য। এত অল্প বয়সে ধনকুবের বনে যাওয়া কাইলি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন। কারণ জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে।

কাইলি জেনার ফোর্বসকে বলেছেন, ‘আমি ভবিষ্যৎ জানতাম না। আমি কিছু প্রত্যাশাও করিনি। তবে খবরটা সত্যিই ভালো, খুবই উৎসাহব্যঞ্জক।’

ফোর্বসের এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসনটি ধরে রেখেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ গত এক বছরে ১৯ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ১৩১ বিলিয়ন ডলার।

-জেডসি