ঢাকা, সোমবার ০৭, সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম উপসর্গে আরও ৩ জনের প্রাণ গেল বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে নারীর মৃত্যু পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড হরমনপ্রীতের ভারত থেকে আসা নিম্নমানের চায়ে সয়লাব সিলেট আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১:রোড সেফটি ফাউন্ডেশন চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত

বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন

ঢাকায় আসার পথে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন মৃত্যুবরণ করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা ও শেখ মিশা খাতুনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা থেকে ঢাকায় আসার পথে এ দুর্ঘটনার শিকার হন শেখ মিশা খাতুন। তার অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মহাপরিচালক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, শেখ মিশা খাতুন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। পরে তিনি ২০২৫ সালে পরীক্ষক হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নিতে তিনি ঢাকায় আসছিলেন।