ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৪:৪০:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

বিয়ে করার এক মাস পেরোতেই অন্তঃসত্ত্বা দিয়া মির্জা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিয়ে করার এক মাস পেরোতেই অন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত ফেব্রুয়ারিতে ঘটা করে বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। আর এবার দিলেন নতুন সুখবর। জানালেন প্রথমবার সন্তানের মা হতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতে লাল ফ্লোরাল রঙের গাউনে উজ্জ্বল দিয়ার বেবি বাম্প। সঙ্গে লিখেছেন, নিজের অন্দরে একটি স্বপ্নের জন্ম হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দিয়া। অনুরাগী থেকে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ অবশ্য প্রশ্ন করছেন, মাস খানেকের মধ্যে কীভাবে এতটা স্পষ্ট দেখাচ্ছে তার বেবি বাম্প? তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি?

প্রথমবার সন্তানসম্ভবা হলেও দিয়া কিন্তু ইতিমধ্যেই এক মেয়ের মা। তার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি স্বামীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন দিয়া। সেখানেও মেয়ে সামাইরাকে দেখা গিয়েছিল।

এর আগে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিয়ে হয়েছিল দিয়ার। বছর পাঁচেক পরই বিচ্ছেদ ঘটে তাদের। ২০১৯-এর আগস্টে স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদের কথা টুইট করে নিজেই জানিয়েছিলেন মিষ্টি মুখের দিয়া। আর গত ১৫ ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড বৈভবের সঙ্গে নতুন করে সংসার পাতেন তিনি। পেশায় যিনি একজন বিজনেস ম্যান। করোনা আবহে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারেন তারা। পরিবারের ঘনিষ্ঠরাই কেবল উপস্থিত ছিলেন বিবাহ আসরে। এবার দিয়া ও বৈভবের সংসারে আসছে নতুন অতিথি। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানালেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেত্রী।

-জেডসি