বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
যশোরে বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার শম্পা (২৬) নামে এক গৃহবধূ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের জেলরোড কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শম্পার পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
প্রসূতি শম্পা যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মালয়েশিয়ো প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী।
শম্পা জানিয়েছেন, ২০১২ সালের ২৬ জুলাই কুদ্দুস মোল্লার সাথে তার বিয়ে হয়ে। জরায়ুর সমস্যার কারণে দশ বছর ধরে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না। সর্বশেষ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকায় অন্তঃসত্ত্বা হন। ইতিপূর্বে আলট্রাসনো করায় তারা চার সন্তান হওয়ার বিষয়টি জানতেন। সন্তান হওয়ার খবর জেনেই চার মাস আগে কর্মের সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান তার স্বামী কুদ্দুস মোল্লা।
তিনি আরো জানান, আগামী ১৯ আগস্ট সন্তান প্রসবের দিন ছিল। প্রসব বেদনা ওঠায় সোমবার বিকেলে কুইন্স হসপিটালে ভর্তি হন তিনি। এরপর রাতে সিজারের মাধ্যমে ডা. প্রতিভা ঘরাইয়ের তত্ত্বাবধানে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান। শম্পা ও চার শিশু বর্তমানে সুস্থ রয়েছেন।
শম্পা বেগম জানান, তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি খুব খুশি। চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিভা ঘরাই বলেন, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ্-দ্বীন হাসপাতালে রেফার করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী।
বসুন্দিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য বলেন, শম্পা তার সম্পর্কে ভাগ্নে বউ। তাদের বংশের মধ্যে কারোর জমজ সন্তানই নেই। এমনকি আমাদের ইউনিয়নেও কারোর একসাথে চার সন্তান হয়েছে বলে জানা নেই। ফলে আমরা খুব খুশি।
যশোর কুইন্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর কবু বলেন, আমাদের হসপিটালে ইতিপূর্বেও এক মা চার সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানেরা সবাই সুস্থ আছে। আজ আরেক মা একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন। একটি সন্তান ওজন কম হওয়ায় কিছুটা অসুস্থ। তাকে পার্শ্ববর্তী হাসপাতালে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










