বিয়ের দিনই নবদম্পতির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিয়ের দিনই নবদম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নবদম্পতি হলেন, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে দিনমজুর সবুজ মিয়া (২১) ও তার নব বিবাহিত স্ত্রী একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯)। রাতেই পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। অন্যদিকে নামুজা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মার্জিয়ার বাবা অবস্থা সম্পন্ন। তাদের বাড়ি পাশাপাশি গ্রামে।
পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে গত সোমবার বিকেলে দু’জনে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করে। বিয়ের পর নতুন স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন সবুজ। বর সবুজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এদিন সন্ধ্যায় মেয়েকে জোর করে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। রাত ১০টার দিকে এই নবদম্পতি মোবাইল ফোনে কথা বলে। কথা বলার এক পর্যায়ে স্বামীকে ফোনের লাইনে রেখেই বিষপান করেন মার্জিয়া। ফোনের অপরপ্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ। রাত ১২ টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দু'জনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











