বিয়ের পর যে নামে ডাকা হবে ক্যাটরিনাকে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আলোচিত প্রেমিকযুগল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজকীয় বিয়ের আয়োজনে কোনো কমতি রাখতে চান না তারা। চলছে জোর প্রস্তুতি।
এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে নতুন তথ্য। বিয়ের পর ক্যাটরিনা কাইফের নামে আসছে পরিবর্তন। গণমাধ্যমটির খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র প্রোমোশান, ছবি মুক্তির আগে যদি অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়েন; তাহলে কাছবির সমস্ত প্রোমোশান- ট্রেলার ও ছবিতে নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ থাকবে।
বিয়ের জন্য ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। বিয়ের রাতে ক্যাটরিনাকে দেখা যাবে লেহেঙ্গা-চোলিতে। তার পোশাক ডিজাইন করছেন খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
তাদের রাজকীয় বিয়েতে রাজকীয় মেন্যু থাকবে না, তা কী করে হয়। জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ানসহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন তাদের বিয়ের মেন্যুতে থাকবে।
এখনও গুঞ্জন আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে। তবে ভিকি বা ক্যাটরিনা তাদের বিয়ের ব্যাপারে এখনো টুঁ শব্দটি করেননি। আপাতত সালমান খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘টাইগার থ্রি’ নিয়ে দারুণ ব্যস্ত ক্যাটরিনা। ছবিটির প্রমোশনে হাজির থাকছেন তিনি।
প্রসঙ্গত, পদবি পরিবর্তন বলিউডে নতুন কিছু নয়। এমন নজির এর আগেও হয়েছে। বিয়ে করে কারিনা কাপুর হয়েছেন কারিনা কাপুর খান, সোনম কাপুর হলেন সোনম কে আহুজা। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও বিয়ের পর নিলেন নিক জোনাসের পদবি, হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নতুন যুগের নায়িকারা বিয়ের পর স্বামীর পদবি নিজেদের নামের সঙ্গে যোগ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হচ্ছে না।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









