ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৫৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বিয়ের পরদিনই হেলিকপ্টারে কোথায় গেলেন ভিক্যাট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সব আলোচনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিয়েটা সেরেই ফেলেছেন বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের রাজস্থানে সিক্স সেন্স রিসোর্টে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিকে বিয়ের পরদিন স্থানীয় সময় শুক্রবার সকালেই নবদম্পতিকে জয়পুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে যেতে দেখা গেছে।  বিয়ের পরদিনই নবদম্পতি মধুচন্দ্রিমায় গেলেন কী না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন। তবে তারা কোথায় গেছে তা জানা যায়নি বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।


কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওই যুগলের হেলিকপ্টারে জয়পুর ছাড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে নববধূ  ক্যাটকে প্যাস্টেল হলুদ সালোয়ার কামিজ ওড়নায় বেশ স্নিগ্ধ লাগছিল। অন্যদিকে ভিকিও হালকা রঙের কুর্তা পরেছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে।

এদিকে, শোনা যাচ্ছিল বিয়ের কোনো ছবি যেন ফাঁস না হয় সে জন্য চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন এই যুগল। কিন্তু বিয়ের পর পরই নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের চারটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা।  ওই ছবিগুলোতে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে নবদম্পতিকে। 

ভিডিও’র ক্যাপশনে ক্যাট নতুন জীবনের  শুরুতে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদও চেয়েছেন।

এর আগে অবশ্য শোনা যাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে শতকোটি রুপিতে নিজেদের বিয়ের ছবি ও ভিডিও’র স্বত্ব বিক্রি করেছেন ভিক্যাট। তাই বিয়ের ছবি প্রকাশ নিয়ে এতো গোপনীতা। 

এদিকে, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, আলিয়া ভাট, সারা আলী খানসহ কয়েকজন বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে শুভেচ্ছা জানিয়েছেন।