ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৬:১৯:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিশ্বজুড়ে তার ভক্তকুলের কমতি নেই। নায়িকার ব্যক্তিগত বিষয় জানার ব্যাপারে ভীষণ আগ্রহী তার ভক্তরা। প্রিয় তারকার বিয়ের খবর নিয়ে তুমুল কৌতূহল তাদের।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাজল। শোনা যাচ্ছে, নায়িকা নাকি নিজেই এই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

তবে পাত্র বিনোদন জগতের কেউ নন। তিনি একজন ব্যবসায়ী। তবে প্রেম নয় পারিবারিকভাবেই কাজলের বিয়ে হতে যাচ্ছে। অবশ্য 'সিংহাম' খ্যাত অভিনেত্রী আগেই জানিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন না। অতীতে কাজল একটি প্রেমে জড়িয়েছিলেন তিনিও বিনোদন দুনিয়ার বাইরের মানুষ ছিলেন। দুজনের ব্যস্ততাই তাদের আলাদা করে দেয়।

এই মুহূর্তে কাজল 'ইন্ডিয়ান টু' ছবির শুটিং করছেন। 'মুম্বাই সাগা' নামেও একটি হিন্দি ছবিতে দেখা যাবে।

সম্প্রতি বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে কাজলের প্রেম নিয়ে যে গুঞ্জন শুরু হয়। হঠাৎ কাজলের বিয়ের খবরে তা অনেকটাই ভেস্তে গেল।

-জেডসি