বিয়ের সঠিক সময়ের অপেক্ষায় কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বলিউডে বেশ জনপ্রিয় নাম কঙ্গনা রণৌত। বিতর্কিত মন্তব্য করে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। কারণে-অকারণে মাঝে মধ্যেই বলি তারকাদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। এবার আর তা করলেন না। কথা বললেন নিজের বিয়ে প্রসঙ্গে।
বলিউডের একাধিক তারকার সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা। কিন্তু তাদের কারও ঘাটেই নৌকা স্থায়ীভাবে ভেড়ানোর আস্থা পাননি তিনি। আজও যাপন করছেন একাকী জীবন। তাই প্রশ্ন চলে আসে, তবে কি বিয়ে করবেন না কঙ্গনা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এর জবাব দিলেন তিনি। বললেন, ‘জীবনের প্রত্যেকটা জিনিসের সঠিক সময় আছে। ওই সময়টা যখন আসবে, তখন আমি বিয়েটা করে ফেলব। আমি বিয়ে করতে চাই এবং এটাও চাই যে, আমার একটা পরিবার হোক। কিন্তু সেটা সঠিক সময়ে হবে।’
কঙ্গনা ব্যস্ত আছেন ‘টিকু ওয়েডস শেরু’ ছবি নিয়ে। প্রযোজক হিসেবে এটি তার প্রথম ছবি। ছবিতে টিকুর চরিত্রে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী অভনীত কৌর। শেরুর চরিত্রে রয়েছে নওয়াজ। বাস্তবে দুই তাদের বয়সের পার্থক্য ২৮ বছরের। অভনীতের দ্বিগুণ বয়সী নওয়াজ।
এছাড়া মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনার সিনেমা ‘ইমার্জেন্সি’। ইন্দিরার রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে বলে জানান কঙ্গনা। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনি নিজেই রয়েছেন।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট