বীরের বাবা আমি, মাও আমি: বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গত রোজার ঈদে শাকিব খানের বাসায় গিয়েছেন, তার সঙ্গে ঘুরেছেন, খেয়েছেন-খাইয়েছেন, গল্প-আড্ডাতে দারুণ সময় কাটিয়েছেন—এমনটাই তখন জানান চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর তাকে শুনতে হয় ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার মতো অপবাদ।
এবার হয়তো এসব ঝামেলা মাড়াতে চাননি বুবলী। তাই তো এবারের কোরবানির ঈদে সন্তান বীরকে নিয়ে বাবা শাকিব খানের বাসায় যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নায়িকা। স্পষ্ট জানিয়ে দেন, বীরের বাবা তিনি, মাও তিনি।
দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই। কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে। এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে।’
অভিনেত্রীর এ কথা থেকেই পরিষ্কার, শাকিবের বাসায় ছেলেকে নিয়ে এবার আর যাচ্ছেন না তিনি। এমনকী শাকিবের সঙ্গে এখন তার যোগাযোগ কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই চাই না।’
এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










