ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

বুধবার থেকে খুলনার ১৮ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি, মাহিন্দ্রা ও শ্যালো ইঞ্জিন যানবাহন বন্ধের দাবিতে খুলনার ১৮টি রুটে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা যেমন বাড়ছে, তেমনই বাসের যাত্রী কমেছে। এ অঞ্চলের পরিবহন মালিকদের ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি করে আসছি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে এ অঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকরা অনেকদিন ধরে সাংগঠনিকভাবে প্রতিবাদ ও আন্দোলন করে আসছে।

সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য সোমবার (৩০ মে) পর্যন্ত প্রশাসনকে সময় দেয়া হয়েছিল। কিন্তু দাবি আদায় না হওয়ায় ১ জুন থেকে খুলনা-ঢাকা, খুলনা-মাওয়া, খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর, খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।