বুধবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে বুধবার (১৮ অক্টোবর) মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এদিন উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে মেসিরা। আর সকাল সকাল ৮টায় খেলবে নেইমারবাহিনী।
বাছাইপর্বে টানা ৪ ম্যাচ জয় পেয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচ খেলতে মেসিরা এখন লিমায় অনুশীলন করছে। তবে এখনও পুরোপুরি ইনজুরি মুক্ত নন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও মেসির খেলার বিষয়ে এরই মধ্যে ইঙ্গিত দিয়ে রেখেছেন কোচ স্কালোনি।
সংবাদ সম্মেলনে তার ভাষ্য, সে (মেসি) ভালো আছে, সে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। যদি সে ভালো থাকে; তাহলে সে খেলবে, যা আমরা সবাই চাই।
অন্যদিকে গেল ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছে সেলেসাওরা। ইনজুরির কারণে উরুগুয়ের বিপক্ষে অনিশ্চিত ক্যাসিমিরো। তবে খেলবেন দলের অন্যতম সেরা তারকা নেইমার। আর ২০০১ সালের পর ব্রাজিলকে কখনোই হারাতে পারেনি উরুগুয়ে।
লাতিন অঞ্চলে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে দুই জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের সূচিও ঘোষণা করেছে কনমেবল। আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে নেইমার–অ্যালিসনরা আতিথ্য দেবেন মেসি–দি মারিয়াদের। তবে এখনও এই ম্যাচের ভেন্যু এবং শুরুর সময় জানা যায়নি।
সর্বশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত হয় ম্যাচটি। তবে পরের আর ম্যাচটি আয়োজিত হয়নি।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











