বৃদ্ধা মাকে নির্জন বিলে ফেলে গেল ছেলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ২১ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বয়স নব্বইয়ের কাছাকাছি। মাথার একাংশে টিউমার। লালচে ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর ক্ষমতা নেই। মুখের ভাষাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এমন এক বৃদ্ধ মাকে নির্জন বিলে ফেলে গেছে ছেলে। পরে এক ব্যক্তি হাঁস খুঁজতে গিয়ে তাকে দেখতে পেয়ে ৯৯৯-এ কল করে জানান। এ সময় বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভালুয়া বিলে।
স্থানীয়দের ধারণা, মারার জন্যই তাকে নির্জন বিলে ফেলে যাওয়া হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ভালুয়া বিলের অবস্থান উত্তর মুশল্লী এলাকায়। বিলটি নির্জন।
শনিবার বিকেলে এক ঝাঁক হাঁসের খোঁজে বিলের মাঝে যায় ফারুক মিয়া (১৭) নামে এক ব্যক্তি। তিনি দেখতে পান একটি উচু মাটির টিলায় ঝোঁপের মধ্যে পড়ে আছে এক বৃদ্ধা। নড়াচড়া নেই, তার ওপর মশা-মাছি বসে আছে। পরক্ষণেই প্রতিবেশী যুবক রুবেলকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যান ফারুক।
নিজেদের মোবাইল ফোন থেকে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান তারা। পরে নান্দাইল থানার উপপরিদর্শক রুবেল হোসেন গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে যান আব্দুল কাদির নামে এক ব্যক্তি। তার ভাষ্য মতে, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে জিজ্ঞাসা করলে জানান, তার ছেলে তাকে তিন দিন আগে চোখমুখ ঢেকে এখানে ফেলে গেছেন। পরে এসে নিয়ে যাবে বলে গেলেও আর আসেনি।
নান্দাইল থানার উপপরিদর্শক রুবেল হোসেন বলেন, বৃদ্ধা জানিয়েছেন তার ছেলে এখানে রেখে গেছেন। এমন ঘটনায় অবাক হয়ে গেছি। এ রকম ঘটনা বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল। পরে বৃদ্ধার শরীরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করেছি।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?









