বৃষ্টিতে ভেসে গেল শ্রীলংকা-নেপাল ম্যাচ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১২ জুন ২০২৪ বুধবার
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলংকা-নেপাল ম্যাচ
বৃষ্টিতে ভেসে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকা-নেপালের ম্যাচটি। আজ বুধবার ভোরে ফ্লোরিডার লডারহিলে টানা বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি শ্রীলংকা-নেপাল। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়, পয়েন্ট ভাগাভাগি করলো দু’দল।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হেরে বিশ^কাপ শুরু করেছিলো শ্রীলংকা। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না লংকানদের। কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম ও শেষস্থানে আছে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ২ করে এবং নেপালের আছে ১ পয়েন্ট।
আগামীকাল বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে কোন দল জিতলেই, আনুষ্ঠানিকভাবে বিশ^কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে শ্রীলংকা। আর যদি, বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে কিঞ্চিৎ আশা জেগে থাকবে লংকানদের। তখন নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হবে এবং অন্যান্য ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে শ্রীলংকাকে।
শ্রীলংকা-নেপালের ম্যাচের আগে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। অবশ্য বার্বাডোজের ঐ ম্যাচে ১০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। শ্রীলংকা-নেপালের খেলোয়াড়রা মাঠেই নামতে পারেনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











