ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:৩০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার পর্যন্ত বশেমুরবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সব ক্লাস-পরীক্ষা আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যদি কোনো বিভাগ পরীক্ষা নিতে চায়, সেক্ষেত্রে পরিস্থিতি সাপেক্ষে আগামী রোববার (৬ মার্চ) থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহাবুব বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের সরাসরি ভিডিও কনফারেন্স আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে মেসে ফেরার পথে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হন অর্ধশতাধিক। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।