বেঁচে নেই গাজার আল-শিফার আইসিইউর কোনো রোগী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) কোন রোগীই আর বেঁচে নেয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া রয়টার্সকে জানান, হাসপাতালের আইসিইউর কোন রোগীই এখন আর বেঁচে নেই, প্রতিমুহূর্তে একজন করে ফিলিস্তিনি মরছে।
হাসপাতালে ইসরায়েলের হামলা শুরুর পর চিকিৎসা কার্যক্রমে বাধার কারণে আইসিইউ, এনআইসিইউর সহ সকল গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী পুরোপুরি অবরুদ্ধ করার পর রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। যদিও চিকিৎসকরা এখনও রোগীর সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে খাবার, পানি ও বিদ্যুতের অভাবে কোন ভাবেই ঠিক রাখা যাচ্ছে না চিকিৎসাসেবা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি একটি কারাগারে পরিণত হয়েছে। গত তিন দিন ধরে হাসপাতালটি অবরোধে করে রাখার কারণে, মৃতদেহগুলোকেও হাসপাতালের মধ্যেই গণকবর দিতে হচ্ছে। এদিকে, হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরায়েলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে।
ইসরায়েলি হামলায় প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কমপক্ষে ৫৫টি অ্যাম্বুলেন্স। ৯৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতি প্রকাশ করেছে গাজা কর্তৃপক্ষ।
এদিকে, গাজার খান ইউনিস এলাকার কয়েকটি শহরের বাসিন্দাদের সতর্ক করে তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের উদ্দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দখলদাররা।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১২ হাজার নিরীহ ফিলিস্তিনি মারা গেছে যার এক তৃতীয়াংশই শিশুই।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






