ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বেইজিংয়ে ঝড়বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের রাজধানী বেইজিংয়ে ঝড়বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২৭ জন। স্থানীয় কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

নগরীর বন্যা ও খরা নিয়ন্ত্রণ সদর দপ্তর থেকে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মেন্টুগুতে চারজন এবং ফাংশানে দুইজন প্রাণ হারিয়েছে। অন্যান্য প্রাণহানির মধ্যে চারজন চাংপিং ও একজন হাইদিয়ান জেলার।  

টাইফুন ডকসুরির প্রভাবে গত ২৯ জুলাই থেকে বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ কারণে জনজীবন বিপন্ন হয়ে পরেছে।

আজ মঙ্গলবার সকাল ছয়টায় বেইজিংয়ে ২৫৭.৯ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল বৃষ্টির কারণে কর্তৃপক্ষ বেইজিংয়ের এক লাখ ২৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।