বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। অনেকদিন ধরে এমন জল্পনা চলার পর অবশেষে শিলমোহর পড়েছে তাতে। এবার নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা। ক্যাপশনে লিখলেন, ‘উদারতা সব বদলে দেয়’। এই পোস্ট দেখার পর নতুন করে হাসি ঠাট্টায় মেতেছেন নেটবাসী। কমেন্টস বক্সে করা হচ্ছে নানা কটাক্ষ ও অশালীন মন্তব্য।
চলতি মাসের শুরুতে নুসরাতের মাতৃত্বের খবর প্রকাশ্যে হতেই তাকে নিয়ে অজস্র মিম তৈরি শুরু হয়। প্রতিদিনই ট্রোলিংয়ের শিকার হচ্ছেন এই সাংসদ-অভিনেত্রী। তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে হাজারো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। কারণ, নায়িকার স্বামী নিখিল জৈন জানিয়ে দিয়েছেন, এ সন্তানের বাবা তিনি নন। তাই, অভিনেতা যশ দাশগুপ্তকেই সন্তানের পিতা মনে করছেন সবাই। এই নায়কের সঙ্গেই গত ছয় মাসেরও বেশি সময় ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন নুসরাত।
তবে শুধু মা হওয়ার খবরের কারণে নয়, নিখিলের সঙ্গে তার বিয়েকে ‘লিভ টুগেদার’ ও ‘সহবাস’ আখ্যা দিয়েও তুমুল বিতর্কের মাঝে পড়েন নুসরাত। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে গিয়ে বিয়ে করেন নিখিল-নুসরাত। তাই নেটিজেনদের মন্তব্য, এত আয়োজন করেও লিভ টুগেদার করা যায়! অনেকে আবার প্রশ্ন তোলেন, ‘লিভ টুগেদারই যদি করেছেন, তাহলে সন্তানের মা হচ্ছেন কীভাবে?’
যদিও এসব প্রশ্নের কোনো উত্তরই দেননি নুসরাত। তিনি চুটিয়ে প্রেম করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। একসঙ্গে একাধিক সিনেমায় কাজের সূত্রে তারা একে-অন্যের প্রেমে পড়েন। সেই প্রেম প্রথম প্রকাশ্যে আসে গত বছরের শেষ দিকে নুসরাত গোয়ায় বেড়াতে গেলে। সেখানে তিনি যে রিসোর্টে ছিলেন, সেটির মালিক নুসরাতের স্বামী নিখিল জৈনের খুব কাছের একজন বন্ধু। ওই বন্ধু নিখিলকে জানান, নুসরাত রিসোর্টে যশের সঙ্গে ছিলেন।
ব্যাস, এর পরই নুসরাতকে ছেড়ে দিল্লির বাড়িতে চলে যান নিখিল। অভিনেত্রী থাকতে শুরু করেন তার বালিগঞ্জের ফ্ল্যাটে। গুঞ্জন রয়েছে, এই ফ্ল্যাটে নিয়মিত আসা-যাওয়া করেন নুসরাতের বর্তমান প্রেমিক যশ দাশগুপ্ত। এক ধাপ এগিয়ে আবার কেউ বলেন, তারা এই ফ্ল্যাটে লিভ ইন করেন। আবারও টলিউডের বাতাসে এমন গুঞ্জনও রয়েছে যে, যশ-নুসরাত গোপনে বিয়েও করে ফেলেছেন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেন দুই তারকা।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








