বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ছাত্রীদের একটি মেস থেকে শাহনাজ আক্তার মুন্নি নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কামারের মোড়ের আজিজুল হক ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল ৩টা থেকে শাহনাজের রুমের দরজা বন্ধ ছিল। শুরুতে তারা ভেবেছিল, সে হয়তো ঘুমাচ্ছে। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় মেসের বান্ধবীরা রাত সাড়ে ৮টায় তার দরজায় নক করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে, তারা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। শাহনাজকে এ অবস্থায় দেখে দুজন জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভাগীয় প্রধানের উপস্থিতিতে পুলিশ এসে মরদেহ নামায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









