বৈষম্যের সব দরজা ভেঙে ঢুকে গেছি: রোকেয়া হায়দার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
ঢাকায় এক আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
‘১৯৮১ সালে ভয়েস অব আমেরিকায় যোগ দিই। সেখানেও দেখি নারী-পুরুষের মধ্যে চরম বৈষম্য। ধনী দেশে, উন্নত দেশে এ বৈষম্য আরও প্রকট। তবে আমি কোনো বাধা মানতে রাজি নই। বৈষম্যের সব দরজা ভেঙে ঢুকে গেছি।’
কথাগুলো মার্কিন রাষ্ট্রীয় বেতার ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘শেয়ারিং মিটিং উইথ রোকেয়া হায়দার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
১৯৬৯ সালে চট্টগ্রাম বেতারে স্থানীয় সংবাদ পাঠ দিয়ে শুরু। এরপর কিছুদিন রোকেয়া হায়দার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে কাজ করেন। ভয়েস অব আমেরিকায় তাঁর ক্যারিয়ার ৩৬ বছরের। ২০১১ সালে তিনি বাংলা বিভাগের প্রধান হন।
অনুষ্ঠানে রোকেয়া হায়দার বলেন, ‘নারী সাংবাদিকেরা শুধু নারীবিষয়ক সংবাদ কাভার করবেন কেন? তাঁরা রাজনীতি, অপরাধ, খেলাধুলা থেকে সব বিষয়ে কাজ করবেন। সে জন্য অবশ্য প্রস্তুতি নিতে হবে।’
এরপর তিনি নারী সাংবাদিক হিসেবে তাঁর চ্যালেঞ্জের কিছু অভিজ্ঞতার বর্ণনা দেন। সেখানে খেলাধুলা, জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানসহ বিখ্যাত মানুষের সাক্ষাৎকার গ্রহণে কর্তব্যস্থল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেসব বাধার সম্মুখীন হয়েছেন, তা বলেন।
রোকেয়া হায়দার বলেন, ‘কোনো কাজে নিজেকে যোগ্য মনে করলে, সব বাধা ভেঙে এগিয়ে যেতে হবে।’ তবে যেকোনো বিষয়ে রিপোর্টিংয়ের মধ্যে খেলাধুলা নিয়েই কাজ করতে তিনি বেশি ভালোবাসেন।
নারীদের সাংবাদিকতা পেশায় দক্ষতার সঙ্গে কাজ করার জন্যও বেশ কিছু পরামর্শ দেন তিনি। আর সংবাদ উপস্থাপকদের বিভিন্ন ঘটনা সম্পর্কে খোঁজখবর রাখতে এবং উচ্চারণের প্রতি নজর দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, সমাজ এখনো পুরোপুরিভাবে নারীদের জন্য তৈরি হয়নি। এমনকি নারীরাও পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারা আক্রান্ত। এ জন্য নারী সাংবাদিকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক দরকার। যেখানে নারীরা হাতে হাত রেখে চলবেন আর পুরুষেরাও সহযোগিতা করবেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






