ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৬:১৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বোনকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বরগুনার বুড়িরচর ইউনিয়নে ছোটবোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল দক্ষিণ বড়লবনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।


আহত মো. জাবের হোসেন (১৭) বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে।

জাবেরের মা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে অধ্যায়নরত। স্কুলে যাওয়া আসার পথে দক্ষিণ বড়লবনগোলা এলাকার দুলাল চৌধুরির ছেলে ইমাম (১৬) তার মেয়েকে (জাবেরের বোনকে) নিয়মিত উত্ত্যক্ত করে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ইমামের সাথে জাবেরের তর্ক হয়। এসময় জাবেরকে দেখে নেয়ার হুমকি দেয় সে।

মঙ্গলবার বিকেলে বরগুনা শহরে আসার পথে ইমাম (১৬) ও তার সহযোগী রিমনসহ আরও কয়েকজন বড়লবনগোলা কড়াতকলের সামনে জাবেরের পথরোধ করে। এসময় তর্কের এক পর্যায়ে ছুরি দিয়ে জাবেরের পিঠে ও মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, বিষয়টি জেনেছি এবং আমরা খোঁজ খবর নিচ্ছি। অভিভাবকদের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।