বোনকে পাচারের অভিযোগে ভাইয়ের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার
সাতক্ষীরায় চাচাতো বোনকে (১৮) ভারতে পাচারের অভিযোগে চাচাতো ভাই হাবিবুর রহমান গাজীকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুন সকাল ৯টার দিকে আসামি হাবিবুর তার চাচাতো বোনকে তার শ্বশুর বাড়ি যশোর জেলার বাঁগআচড়া গ্রামে বেড়াতে নিয়ে যায়। হাবিবুর তার শ্বুশুর বাড়িতে তাকে তিন দিন রাখার পর ১১ জুন বাড়িতে নিয়ে আসার নামে পথে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ায়। তারপর ওই বোনকে ভারতে নিয়ে যায়। পরে তাকে ভারতের বিজয়নগর পতিতালয়ে বিক্রি করে সে বাড়ি ফিরে যাও।
ভারতে ৪ মাস থাকার পর বাংলাদেশি এক লোকের সহযোগিতায় ওই তরুণী দেশে ফিরে এসে নিজে বাদী হয়ে চাচাতো ভাই হাবিবুর রহমানের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে।
দীর্ঘ পর্যালোচনা শেষে আজ এ মামলায় ৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি হাবিবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন। তবে, এ রায়ের সময় আসামি হাবিবুর রহমান পলাতক ছিলো।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



