ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। ভারত থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৯টা নাগাদ দেশে ফেরার কথা ছিল টাইগারদের। কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্তরা।
শনিবার (১১ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ৩০৭ রানের টার্গেট সেট করেও জয় ছিনিয়ে নিতে পারেনি শান্ত বাহিনী। মিচেল মার্শের ১৭৭ রানে ভর করে অস্ট্রেলিয়া হেসেখেলেই জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৮০ রানের লক্ষ্য ৫৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী। তার আগে টানা ৬ ম্যাচে হারে সাকিব আল হাসান বাহিনী।
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। অপ্রত্যাশিতভাবে হেরে যায় নেদারল্যান্ডসের বিপক্ষেও।
এবারের আসরের মধ্যে দিয়ে একুশ শতাব্দীতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে বাজে পারফরম্যান্সের নজির তৈরি করেছে বাংলাদেশ। ২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











