ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের, সহজ লক্ষ্য অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সেই পুরনো চিত্র মিরপুরে। প্রতিপক্ষের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ। তারপর...। অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে স্বাগতিক মেয়েরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মতো আজও ব্যাটিং বিপর্যয়ে পড়ল নিগার সুলতানা জ্যোতিরা।
৫০ ওভারের ম্যাচে অজি বোলারদের তোপে মোটে ২৬ দশমিক ২ ওভার খেলতে পারল টিম টাইগ্রেস। সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানে অলআউট হয়ে গেছে বাংলার মেয়েরা। এ নিয়ে তিন ম্যাচ সিরিজে কোনোটিতেই দলীয় রান একশ ছাড়াতে পারেনি স্বাগতিকরা।
প্রথম ম্যাচে ২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৫ রানে থেমেছিল বাংলাদেশের ইনিংস। এরপর সিরিজ হারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯৭ রানে অলআউট হয় জ্যোতিরা। আর আজ মান বাঁচানোর ম্যাচে গুটিয়ে গেল মাত্র ৮৯ রানে। বাংলাদেশ নারী দলের এটি যৌথভাবে ষষ্ঠ সর্বনিম্ন সংগ্রহ ওডিআইতে।
পুরো সিরিজেই নিজের ছায়া হয়ে থাকলেন অধিনায়ক জ্যোতি। যার প্রভাব পড়েছে দলের ব্যাটিংয়েও।
মিরপুর শের-ই-বাংলায় এদিন টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারির বদলে একাদশে জায়গা পাওয়া সুমাইয়া আক্তার শূন্য রানে ফেরেন। এরপর দলীয় ৮ রানে আরেক ওপেনার ফারজানা হক বিদায় নিলেন।
স্কোরবোর্ডে ৩২ রান যোগ করতেই টপঅর্ডারে মড়ক লাগে স্বাগতিকদের। দুই ওপেনারের ব্যর্থতার পর আসা-যাওয়ার মিছিলে ছিলেন মুর্শিদা, রিতু মনি ও ফাহিমা খাতুনরাও। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাল ধরার চেষ্টা চালালেও ইনিংস বড় করতে পারলেন না।
ব্যাটারদের ব্যর্থতার দিনে মান বাঁচানোর চেষ্টা করে গেলেন বোলাররা। ইনিংসের সবচেয়ে বড় জুটিটা এসেছে দুই টেলএন্ডার ব্যাটারের কাছ থেকে। দশম উইকেটে মারুফা আক্তার ও সুলতানা খাতুনের জুটিতে ২২ বলে ২৬ রানের সুবাদে দলীয় সংগ্রহ ৮৯ রানে গিয়ে থামে।
দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল চারজন। টাইগ্রেস পেসার মারুফা আক্তার অপরাজিত থাকেন ১৫ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট সংগ্রহ করেছেন কিম গ্রার্থ এবং অ্যাশলে গার্ডনার। এ ছাড়া এলিসা পেরি নেন ২ উইকেট। প্রথমবার সিরিজ খেলতে এসেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে অস্টেলিয়াকে করতে হবে ৯০ রান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











