ব্যাডমিন্টনে জুনিয়র ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের তাসনিম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ব্যাডমিন্টনে নারীদের বিশ্ব জুনিয়র ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এতদিন অধরাই ছিল ভারতের। এবার সেই স্বপ্ন পূরণ করলেন গুজরাটের ১৬ বছরের তাসনিম মির। প্রথম ভারতীয় জুনিয়র মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টনের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান অর্জন করলেন তিনি।
২০০৫ সালে গুজরাটে জন্মগ্রহণ করেন তাসনিম মির। খেলাধুলার পরিবেশেই ছোট থেকে বড় হয়েছেন তিনি। বাবা পুলিশে চাকরি করলেও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন। বাবার হাত ধরেই ব্যাডমিন্টনে হাতেখড়ি হয় তাসনিমের। তার ভাইও ব্যাডমিন্টন প্লেয়ার। রাজ্যস্তরে খেলেন তিনি। চ্যাম্পিয়নও হয়েছেন। বর্তমানে ভাই-বোন দুজনেই গুয়াহাটিতে পেশাদার প্রশিক্ষণ নিচ্ছেন। গত বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনটি পদক পান তাসনিম। তার ফলে ক্রমতালিকায় তিন ধাপ উঠে শীর্ষস্থান দখল করেছেন তাসনিম মির। প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে পেরে খুশি তাসনিম মির। মেয়ের কৃতিত্বে গর্বিত পরিবারও।
জুনিয়র ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করার পর নিজের ভবিষ্যৎ টার্গেটও স্থির করে ফেলেছেন তাসনিম মির। জুনিয়র ব্যাডমিন্টন তারকা সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি সত্যিই এটা ভাবতে পারিনি। কোভিডের কারণে বেশ কিছু টুর্নামেন্ট বাতিল হওয়ায় ক্রমতালিকায় এগোনোর সুযোগ কম ছিল। কিন্তু বুলগেরিয়া, ফ্রান্স ও বেলজিয়ামে আমি জিতেছিলাম। তাই তালিকায় এগিয়েছি। এখন থেকে আমি সিনিয়র প্রতিযোগিতার দিকে নজর দেব। আগামী মাসে ইরান ও উগান্ডাতে টুর্নামেন্ট আছে। সিনিয়র র্যাঙ্কিং ভাল করা আমার লক্ষ্য। এই বছরের শেষে বড়দের ক্রমতালিকার প্রথম ২০০-র মধ্যে ঢোকার চেষ্টা করব।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











