ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ব্রাজিলিয়ান রকস্টার রিটা লি মারা গেছেন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১০ মে ২০২৩ বুধবার

ব্রাজিলিয়ান রকস্টার রিটা লি

ব্রাজিলিয়ান রকস্টার রিটা লি

ব্রাজিলের কিংবদন্তি সংগীতশিল্পী রিটা লি মারা গেছেন। গত সোমবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

২০২১ সালে রিটা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে ব্রাজিলের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ব্রাজিলিয়ান রক গায়ক পিটি টুইটে লিখেছেন, তার মৃত্যুর খবরে আমি মুষড়ে পড়েছি। দ্য গ্রেটেস্ট আমাদের ছেড়ে চলে গেছেন… রিটা লির মতো কেউ আর আসবেন না। 

ব্রাজিলের সংস্কৃতিমন্ত্রী, গায়ক ও সুরকার মার্গারেথ মেনেজেস তাকে একজন 'বিপ্লবী নারী' হিসেবে অভিহিত করেছেন। ছয় দশকের ক্যারিয়ারে তার সাড়ে পাঁচ কোটিরও বেশি ক্যাসেট ও সিডি বিক্রি হয়েছে। 

উল্লেখ্য, রিটা লি ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, সুরকার এবং ট্রেলব্লাজিং ব্যান্ড ওস মিউট্যান্টেসের প্রতিষ্ঠাতা। তুমুল জনপ্রিয় এই রকস্টার ছিলেন নারীবাদী আইকন।